দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলেছে মো. হৃদয় নামে এক ছিনতাইকারী। এ সময় তাকে গণধোলাই দিয়েছে পথচারীরা।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলিস্তান এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম সোনিয়া আক্তার। তিনি জানান, তার বাসা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। কেনাকাটার জন্য স্বামী-সন্তানের সঙ্গে গুলিস্তানে আসেন। দুপুর দেড়টার দিকে ফুলবাড়িয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ডান কানের দুল ছিনিয়ে নিয়ে দৌড় দেয় হৃদয়। এ সময় তার স্বামী মো. রাসেল ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার করে ওই যুবকের পিছু নেন। পরে সামনে থেকে জনতা হৃদয়কে ধরে ফেললে সে কানের দুলটি গিলে ফেলে। এতে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং সবশেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বংশাল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার বলেন, এক্স-রে করে দেখা গেছে, হৃদয়ের পেটে দুলটি রয়েছে।
জেডএ