দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে হুমকি দেওয়া হয়েছে। হুমকি উপেক্ষা করে যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী মো. আব্দুল হান্নানের ডিএমপির উত্তরা পশ্চিম থানায় করা একটি সাধারণ ডায়েরি (জিডি) থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) জিএম কাদেরের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর জিএম কাদেরের ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ দিয়ে হুমকি দেওয়া হয় যে, তিনি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করেন। তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয়স্বজনের প্রাণনাশের হুমকি দেওয়ার কথা বলা হয়েছে। এরপর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, জিএম কাদেরকে হুমকি দেওয়ার বিষয়ে একটি জিডি হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
কেএইচ