দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পত্নীতলায় একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। পুলিশের দাবি, তার নেতৃত্বেই চুরির ঘটনাটি ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. নাজমুল হাসান (২৮) এবং মোল্লাপাড়া এলাকার সৈয়দুল ইসলামের ছেলে সৈয়দুল ইসলামের ছেলে মো. মাহফুজ (২৪)।
পুলিশ জানায়, গত ২৯ আগস্ট রাতে পত্নীতলার একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটে। ওই সময় ভবনের মালিক সেখানে ছিলেন না। চোরেরা একটি জানালা ভেঙে ভবনের ভেতরে ঢুকে কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় জড়িতদের শনাক্ত করে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে নাজমুল হাসান ও মাহফুজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ ও টাকা জব্দ করেছে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার নাজমুল ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটির নেতৃত্ব দেওয়ার বিষয়টি জানা গেছে।
তিনি বলেন, পুলিশের নজরদারি ও তৎপরতার কারণে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
যে আই