দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ যখনই কোনো কঠিন বিপদে পড়ে, দেশের মানুষ সেখান থেকে উদ্ধার হতে বিএনপির ওপরই দায়িত্ব দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তার চূড়ান্ত লাভ হবে গুপ্ত আর পলাতক বাহিনীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সংকটকালে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান কাজ। কিন্তু এই লক্ষ্য অর্জনে দলের ভেতর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক।
নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, দল না থাকলে পদের কোনো দাম নাই। আর ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন কখনোই সামনে এগিয়ে যেতে পারে না।
বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামীতে আমাদের কঠিন সময় পার করতে হবে। এসময় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সাংসদ ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় জেলার পাঁচ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেএম