দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি থেকে নারী কেলেঙ্কারি ও বাল্যবিবাহসহ অসংখ্য অভিযোগে বহিষ্কৃত ফজলুর রহমান ভুলু এখন জজকোর্টের স্টাফ পরিচয় দিয়ে আদালত পাড়ার মানুষদের হয়রানি করছেন। তার বেপরোয়া আচরণে পুলিশ ও সাধারণ মানুষ অতিষ্ঠ।
রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অভিযুক্ত সেই ভুলু গণমাধ্যমকর্মী ও উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচারণ করেছেন।
হুমকি দিয়ে এ সময় তিনি বলেন, আমি কোর্টের স্টাফ, আপনারা যা করার করেন।
জানা গেছে, ধান চুরির অপরাধে রামগতির চর বাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিমসহ ৯ আসামিকে আজ দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে আসামিদের আদালত থেকে কারাগারে পাঠানোর কথা ছিল। ওই পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা আদালতে গেলে আইনজীবীর সহকারী পরিচয় দেন তিনি। একপর্যায়ে নিজেকে কোর্ট স্টাফ পরিচয় দিয়ে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন ভুলু।
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. জাফর আহমেদ বলেন, ভুলুকে ৪ মাস পূর্বে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে আমাদের সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে।
কোর্ট পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম মুকুল বলেন, ভুলু কোর্টের কোনো স্টাফ নয়। অনেকের কাছ থেকে শুনছি আইনজীবীর সহকারী। বিস্তারিত জানতে হবে।
জেডএ