দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের মুজিবনগরে ট্রাকচাপায় নাবিল হোসেন (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দুপুরে মুজিবনগর-মেহেরপুর সড়কের জৈনেক আহমদ হুজুরের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিল হোসেন উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে মাদ্রাসা থেকে দুপুরের খাবার খেতে বাড়িতে আসে নাবিল। খাবার খেয়ে সাইকেলে করে আবার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় সে। পথে জৈনেক আহমদ হুজুরের বাড়ির কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে তার সাইকেলের ধাক্কা লাগে। এতে নাবিল ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। পলাতক মোটরসাইকেল ও ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে।
এমএস/