দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিসা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করমদী মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরিসা ওই গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহাবুবুর রহমান নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির মা সিতা খাতুন জানান, বাড়িতে আরিসাকে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে আই