দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি খালি পিকআপ বিজয়পাশা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার প্রবীর মারা যান।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপের ভেতর থেকে মরদেহের উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন এবং উদ্ধারকৃত মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে। দুর্ঘটনাজনিত এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
/অ