দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর বেতেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি তুলারামপুর এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর অবস্থান করা অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তাঁর পরিচয় এখনো জানা যায়নি।
নড়াইল সদর থানার ওসি রাসেল সারোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।
এমএস/