দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় আবাদি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তোফাজ্জল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বর্গা নেওয়া ধানি জমিতে সার দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তোফাজ্জল হোসেন। পথে তেঘরিয়া এলাকায় পৌঁছালে বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় আরও দুজন গুরুতর আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আলামপুর ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, বজ্রপাতে তোফাজ্জল হোসেনের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমএস/