দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে।
শনিবার সকালে রাজধানী থেকে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় তাঁরা রাজপথে নেমেছেন। জনগণ এই সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। পরে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে আবার যাত্রা করে।
লংমার্চটি চট্টগ্রামের লালদিঘি মাঠে আয়োজিত সমাবেশে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এমএস/