দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের আখড়াবাড়ী মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। পরে শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শ্রী দিলীপ কুমার মিস্ত্রির সভাপতিত্বে এবং সদস্য সচিব নির্মল কুমার চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের বর্ণাঢ্য ও গৌরবময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, অশুভ শক্তির বিনাশের মাধ্যমে শ্রীকৃষ্ণ পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। এ সময় বক্তারা দেশের মঙ্গল ও শান্তি কামনা করেন।
এমএস/