দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন ওই গ্রামের হারুন খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বুধবার বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাঠে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন খান বলেন, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান বলেন, এক সাংবাদিকের মাধ্যমে বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
যে আই