দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৯টি চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার পাটগাতি ইউনিয়নের বাঘিয়ার বিলে এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১ হাজার ২৫০ মিটার দৈর্ঘ্যের এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়, বাঘিয়ার বিলসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগ রয়েছে। এসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় বড় মাছের পাশাপাশি মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীও আটকা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে বিলে দেশীয় মাছের সংখ্যা দিন দিন কমছে। মাছের প্রজনন মৌসুমে এ ধরনের অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হবে।
যে আই