দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের পথরোধ করে যাত্রীদের মারধর, টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগ (৩৫) উপজেলার নেওয়ারগাছা গ্রামের আশরাফুল ইসলাম জন্টুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাহজাদপুর থেকে উল্লাপাড়ায় ফিরছিল একটি প্রাইভেটকার। জংলীপুর জোড়া ব্রিজ এলাকায় অটোরিকশা দিয়ে গাড়িটির গতিরোধ করা হয়। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে থাকা ড্যাশ ক্যাম খুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয়। এরপর ভুক্তভোগীদের চরঘাটিনা এলাকায় নিয়ে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
চাঁদার টাকা না দিলে মামলা ও মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
একপর্যায়ে গাড়িচালক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে ঘাটিনা এলাকা থেকে মাহমুদুল হাসান সোহাগকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
যে আই