দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ আট বছর পর ভোলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধি থাকায় জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বুধবার প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসেন।
দুপুর ১টার দিকে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান তিনি। সেখানে জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
পার্থের আগমন ঘিরে সকাল থেকেই ভোলা শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘদিন পর জেলার একজন সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পাওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের পাশাপাশি উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশাও তৈরি হয়েছে।
পরে নতুন বাজার এলাকায় জেলা বিজেপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন পার্থ। তিনি বলেন, তার পরিবারের কেউ টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। ভোলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, সবাই সঙ্গে থাকলে এবং আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব।
তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে বিরোধী দল, জামায়াতসহ সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। কাউকে বাদ না দিয়ে ভোলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনে সবার দোয়া কামনা করেন পার্থ। একই সঙ্গে তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে সবার সহযোগিতা চান তিনি।
নাজিউর রহমান মঞ্জু বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির প্রতিষ্ঠাতা ছিলেন। ভোলার রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মঞ্জু স্থানীয়ভাবে জেলার উন্নয়নে অবদানের জন্য ‘ভোলার রূপকার’ হিসেবে পরিচিত ছিলেন।
এদিকে, মন্ত্রী হিসেবে নিজ বাসভবনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পার্থকে গার্ড অব অনার দেওয়া হয়। বিকেলে দক্ষিণ দিঘলদিতে বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
যে আই