দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদেশে কর্মরত প্রায় এক কোটি বাংলাদেশির মধ্যে ৯০ শতাংশই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলমগীর হোসেন বলেন, “এক কোটি লোক বিদেশে কাজ করে, তার ৯০ ভাগই জিয়াউর রহমানের অবদান। আর এ কারণেই অর্থনীতি স্বচ্ছল।”
তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দেশের মানুষের কথা চিন্তা করেই জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, সিপাহী-জনতার অভ্যুত্থানের পর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। এরপর তিনি একটি সুসংগঠিত রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। ১৯৭৮ সালে জাগদল থেকে শুরু করে জাতীয়তাবাদী দলে রূপান্তরের মাধ্যমে ১৯ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হয়।
আলমগীর বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, স্বপ্নের সুন্দর ও মানবিক বাংলাদেশের জন্য।”
মঙ্গলবার বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যেই জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
যে আই