দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুহুরি-কহুয়া ও সিলোনিয়া নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করতে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
এর আগে গত ২৫ আগস্ট ফেনীর পরশুরামে মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম পর্যায়ের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা জানিয়েছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির কর্মকর্তারা জানান, পরশুরামের মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই বন্যায় ২৯ জনের মৃত্যু হয়। পানিতে তলিয়ে যায় জেলার বিভিন্ন এলাকার শত শত ঘরবাড়ি, সড়ক, সেতু ও কালভার্ট।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ৬৭ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পটি গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়।
প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের আওতায় নদীতীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের পাশাপাশি ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন করা হবে। একই সঙ্গে নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজও করা হবে।
যে আই