দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরে ময়মনসিংহ রোডে রাজিব পরিবহনের একটি বাসের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (৩১ আগষ্ট) রাত সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার লাহেরী কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহেরীকান্দা এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি একটি অটোরিকশাকে সজোরে দেয়। এবং বাসটি উল্টে গিয়ে অটোরিকশার উপরে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৪ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। বারবার দুর্ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনার পর থেকেই জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুটো মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে। দুটো মরদ এখানে রয়েছে। বাসের ভেতরে আরো মরদেহ থাকতে পারে। সড়ক থেকে উল্টে পড়ে থাকা বাসটি সরানোর কাজ চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।
কেএম