দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দিনাজপুর সফরের দিনও কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়।
কার্যালয়ে থাকা রেশমা খাতুনের কাছে শিক্ষা কর্মকর্তার অবস্থান জানতে চাইলে তিনি জানান, কিছুক্ষণ আগেই তার সঙ্গে মো. মহসিনের কথা হয়েছে। তিনি রংপুর থেকে ফুলবাড়ীর উদ্দেশে রওনা হয়েছেন এবং কর্মকর্তার আসার অপেক্ষায় রয়েছেন তারা।
এ সময় কার্যালয়ের বাইরের ছবি তুলতে গেলে সাংবাদিকদের সঙ্গে রেশমা খাতুনের কথাকাটাকাটি হয়। তিনি ছবি তুলতে আপত্তি জানান।
পরে মো. মহসিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রোববার রংপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একটি কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন। সোমবার তিনি ‘ট্রানজিট লিভে’ রয়েছেন বলেও জানান।
তবে প্রতিমন্ত্রী যখন দিনাজপুরে কর্মসূচিতে ছিলেন, তখন উপজেলা পর্যায়ের একজন শিক্ষা কর্মকর্তা কর্মস্থলে না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, মো. মহসিন নিয়মিত কর্মস্থলে না থেকে রংপুরে অবস্থান করেন এবং সেখান থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। এতে শিক্ষা অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ তাদের।
এ ছাড়া তার বিরুদ্ধে দাপ্তরিক কাজে অনিয়ম এবং অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে মো. মহসিনের বক্তব্য জানতে চাইলে তিনি ‘ট্রানজিট লিভে’ থাকার কথা জানান। তবে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা ও অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কোনো বক্তব্য দেননি।
স্থানীয়রা এসব অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন।
যে আই