দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’—এ স্লোগানকে সামনে রেখে ডিজিটাল লেনদেন ও ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে দিনাজপুরের সীমান্তবর্তী হিলি বাজারে ক্যাশলেস হিলি বাজার ক্যাম্পেইন শুরু হয়েছে।
রোববার দুপুর ১২টায় পূবালী ব্যাংক পিএলসি হিলি উপশাখার আয়োজনে হিলি বাজারে অস্থায়ী বুথে ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন হিলি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ খান।
প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নগদ টাকা বহনের ঝুঁকি থেকে মুক্ত রাখা এবং ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে হিলি বাজারে যেকোনো ব্যাংক হিসাব থেকে সহজে লেনদেন করা যাবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ক্যাম্পেইনের অংশ হিসেবে পরে বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে হিলি বাজারের ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেন সম্পর্কে অবহিত করা হয়।
পূবালী ব্যাংক হিলি উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক দীপক চন্দ্র রায়, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমানসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন।
এমএস/