দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারে ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আরাফাত ভূঁইয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোঁয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী।
নিহত মোহাম্মদ আরাফাত ভূঁইয়া (২৪) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার মৃত দিদারুল আলম ভূঁইয়ার ছেলে। তবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
নিহতের স্বজনদের বরাতে সুকান্ত চক্রবর্তী বলেন, ‘শনিবার বিকেলে কক্সবাজার সদরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা খেলোয়াড় সমিতি আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্টের একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উখিয়া বনাম মাতামুহুরী উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের খেলা দেখতে এসেছিল আরাফাত ভূঁইয়াসহ তার কয়েকজন বন্ধু। খেলা শেষে মোটরসাইকেলে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রামুর ধোঁয়াপালং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ৩ আরোহী আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
পরিদর্শক সুকান্ত আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
/অ