দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়ব সুন্দর পরিবেশ’— ডেঙ্গুমুক্ত সারাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর পৌরসভার উদ্যোগে এবং বিডি ক্লিন মাদারীপুরের অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে পৌরসভার প্রশাসক মোসা. জেসমিন আক্তার বানুর নির্দেশনায় মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাসের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র শকুনী লেকপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পৌরসভার স্বাস্থ্য শাখার উদ্যোগে এ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিধন অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শকুনী লেকপাড়, শহিদ কানন চত্বর, মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পাশে আবর্জনা পরিষ্কারসহ ডেঙ্গু মশক নিধন স্প্রে করেন পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা।
নগরীর সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে মাদারীপুর পৌরসভা কর্তৃপক্ষ।
/অ