দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান ও বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএমপির মিডিয়া সেল।
পুলিশ জানায়, নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯টি কথিত ইয়াবা বড়ি, ২১ পুরিয়া গাঁজা এবং ৫৬ বোতল উইনসেরেক্স (কোডিন ফসফেট) উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় তিনজন, নিয়মিত ও আগের মামলায় নয়জন, অন্যান্য আইনে একজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে একজনকে গ্রেপ্তার করা হয়।
বিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
যে আই