দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় চন্দ্রপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, শ্যামপুর এলাকার ফজলুর রহমান ফজুর ছেলে ফারহান (৭) এবং একই এলাকার বাবলুর ছেলে লাম ইসলাম (৮)।
স্থানীয়রা জানান, বিকেলে দুই শিশু নন্দকুজা নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে তারা পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় অরজুন হালদারসহ কয়েকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় শ্যামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যে আই