দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী জমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু তাবাসসুম ও তাহারিয়া ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যে আই