দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
সভায় জেলার বালুমহাল ব্যবস্থাপনা, ইজারা কার্যক্রম, বালু উত্তোলনে শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বালুমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেন। জনস্বার্থে আইনানুগভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, সহকারী পুলিশ সুপার আব্দুর রাশেদ, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাসির হোসাইন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ এবং সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন।
এমএস/