• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

দখলের অভিযোগে স্কুল মাঠে তারকাঁটার বেড়া, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের খেলার মাঠের আয়তন সংকুচিত হয়ে শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি তারকাঁটার বেড়ার কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে মাঠের স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা কমে গেছে।

বিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০১ সালে ধর্মপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় স্থানীয় আব্দুল আলীর কাছ থেকে ১২ শতাংশ জমি এওয়াজ-বদল এবং আরও ৫ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান দেওয়ার কথা ছিল। এর বিপরীতে বিদ্যালয় কর্তৃপক্ষ আব্দুল আলীর বাড়ির পাশে স্থানীয় আইনজীবী মনোরঞ্জন পালের কাছ থেকে ১২ শতাংশ জমি কিনে দেওয়ার কথা ছিল।

তবে অভিযোগ রয়েছে, ওই জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি না করে সাবেক বিদ্যালয় সভাপতি আমিন হাওলাদার ও সাবেক প্রধান শিক্ষক বেলাল হোসেনের নামে রেজিস্ট্রি করা হয়। ফলে আব্দুল আলী প্রতিশ্রুত জমি না পাওয়ায় তার মালিকানাধীন জমিতে তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এতে বিদ্যালয়ের খেলার মাঠ সংকুচিত হওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মাঠে তারকাঁটার বেড়া থাকায় অসাবধানতাবশত শিক্ষার্থীরা আহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নোমান ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

ট্রাক থামিয়ে তল্লাশিতে মিললো ৪ কোটি টাকার হেরোইন

আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘিরে মাগুরায় উৎকণ্ঠা

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, মাশরাফি বহিষ্কার

স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে জমি সংক্রান্ত বিরোধের সমাধান এবং শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রূ মারমা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেএম

  • লক্ষ্মীপুর
  • দখল
  • বিদ্যালয়
এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা
লক্ষ্মীপুরে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা
লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর হুঁশিয়ারি
লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর হুঁশিয়ারি
লক্ষ্মীপুরে ৭ মাসে গ্রেপ্তার ৩৮৬, বিপুল মাদক উদ্ধার
লক্ষ্মীপুরে ৭ মাসে গ্রেপ্তার ৩৮৬, বিপুল মাদক উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।