দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২১ আগস্ট ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সমালোচনার মুখে নগরীর ১ নম্বর ফাঁড়ির ২৭ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে পৃথক পৃথক আদেশে বিভিন্ন থানায় জনস্বার্থে বদলীর আদেশ দেওয়া হয়।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর ১ নম্বর ফাঁড়ি ইনচার্জ মাহাবুব মিল্কী, ৪ জন এসআই, ৫ জন এএসআই এবং ১৭ জন কনস্টেবল’সহ মোট ২৭ জনকে পৃথক পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলী করা হয়েছে। অতি দ্রুত ফাঁড়িতে নতুন দায়িত্বপ্রাপ্তদের পদায়ন করা হবে।
থানা পুলিশ সূত্র জানায়, গত ২১ আগষ্ট ময়মনসিংহ নগরীর ১ নম্বর ফাঁড়ি পুলিশের আওতাভুক্ত গাঙ্গিনাপাড় এলাকায় ঝটিকা মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে একযোগে ১ নম্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ দায়িত্বে থাকা সবাইকে বদলী করা হয়েছে।
এদিকে, ২১ আগষ্ট বিক্ষোভ মিছিলের ঘটনার পর থেকে বিগত ৪দিনে পুলিশের টানা অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতি জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, মাসুদ, তানভীর ওরফে লিমন উল্লখযোগ্য।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম বলেন, গত ২১ আগষ্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে উপপরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় গত ৪ দিনে মোট ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় গ্রেপ্তারকৃতদের আসামিদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও এই মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলামান আছে বলেও জানান ওসি।
কেএম