দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা ৩০ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট ও ৩৪৮ বান্ডেল রোলিং পেপার জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (২৩ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।
এ ছাড়া গাঁজা সেবনে ব্যবহৃত ৩৪৮ বান্ডেল রোলিং পেপারও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫২ হাজার ২০০ টাকা।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সিগারেট ও রোলিং পেপারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
চোরাচালান ও অবৈধ পণ্য বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
যে আই