দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাকরি নিয়মিতকরণ, আদালতের রায় বাস্তবায়ন এবং আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে রাজস্ব খাতে নিয়োগের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৪৭) জেলা কমিটি।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ঝালকাঠি গণপূর্ত ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মী ও কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন শাখায় দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিক ও ভাউচার কর্মচারীরা কাজ করে আসছেন। বছরের পর বছর দায়িত্ব পালন করলেও তাদের চাকরি নিয়মিতকরণ করা হচ্ছে না। একই সঙ্গে এ সংক্রান্ত আদালতের রায়ও বাস্তবায়ন করা হয়নি।
তারা দ্রুত চাকরি নিয়মিতকরণ এবং আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন মো. নুর আলম, আব্দুল বারেক, প্লাম্বার শাখার আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলীর গাড়িচালক মো. রফিকুল ইসলাম, মৃত শাহজাহান শিকদারের স্ত্রী বিউটি বেগম ও প্যারালাইজড শাহ আলম শিকদারের কন্যা তাসনুবা আক্তার।
বক্তারা আরও বলেন, গণপূর্ত অধিদপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মচারী নিয়োগের প্রথা বন্ধ করতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ না দিয়ে সরাসরি গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কর্মচারী নিয়োগ দিয়ে তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে।
দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন দাবি করে বক্তারা বলেন, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে গণপূর্ত ভবন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা কমিটির নেতৃবৃন্দসহ গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন শাখার কর্মচারীরা অংশ নেন।
যে আই