দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিবেশ দূষণ রোধে লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অনুমোদন ছাড়া ইটভাটা চালু করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, উচ্ছেদ, জরিমানা, মামলা ও কারাদণ্ডসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে ইটভাটা মালিকদের নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় শব্দ, বায়ু, মাটি ও পানি দূষণের বিভিন্ন কারণ এবং এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ইটভাটার মৌসুম শুরুর আগে মালিকদের পরিবেশ আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
সভায় বিশেষভাবে অনুমোদনবিহীন ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সতর্ক করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচলিত আইন মেনে ইটভাটা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর জানায়, নির্দেশনা অমান্য করে কোনো অবৈধ ইটভাটা চালু করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিয়মিত মামলা, জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা থাকতে পারে।
সভায় ইটভাটা মালিকদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
যে আই