• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • দিনাজপুর

আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, স্বাবলম্বী কৌশিকের পবিবার

দিনাজপুর প্রতিনিধি
  ২৪ আগস্ট ২০২৬, ১৩:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দিনাজপুরের অধিকাংশ উপজেলার উঁচু জমিতে আঁখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। চলতি মৌসুমে জেলায় ১ হাজার ৬৭২ হেক্টর জমিতে আঁখ চাষ হয়েছে। তুলনামূলক কম খরচে ভালো লাভ হওয়ায় দিন দিন বাড়ছে আঁখ চাষির সংখ্যা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ীতে আঁখ চাষ করে লাভের মুখ দেখছেন কৃষক কৌশিক রায়। নিজেদের ৩০ শতক জমিতে ইশ্বদি-৮ ও ইশ্বদি-১৬ জাতের আঁখ চাষ করেছেন তিনি। স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে পাঁচ বছর ধরে আঁখ চাষ করছেন কৌশিক।

কৌশিক রায় জানান, আঁখ চাষে তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজারে ভালো দাম থাকায় ওই জমি থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার আঁখ বিক্রির আশা করছেন তিনি। জমি থেকে আঁখ তুলে নিজের হাতে খুচরা বিক্রি করছেন। প্রতিটি আঁখ বিক্রি করছেন ৫০ টাকা দরে।

কৌশিক রায় বলেন, ‘আমার ৩০ শতক জমিতে আঁখ চাষ করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজার ভালো থাকায় এই জমি থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার আঁখ বিক্রি হবে বলে আশা করছি। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় ভালো ফলন পেয়েছি।’

তার ছেলে অলক রায় বলেন, ‘নিজের হাতে আঁখ বিক্রি করছি। প্রতি পিস ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। বাজার ভালো থাকায় এবার লাভও ভালো হবে বলে আশা করছি।’

কৌশিকের স্ত্রী সুমিতা রায় বলেন, ‘স্বামী ও সন্তানকে নিয়ে পাঁচ বছর ধরে আঁখ চাষ করছি। আঁখ চাষ থেকে যে আয় হয়, তা দিয়েই আমাদের সংসার চলে।’

কৃষি বিভাগ বলছে, ফুলবাড়ীসহ দিনাজপুরের উঁচু জমি আঁখ চাষের জন্য বেশ উপযোগী। কৃষকদের আঁখ চাষে উৎসাহিত করতে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। বাজারে ভালো দাম অব্যাহত থাকলে আগামীতে এ অঞ্চলে আঁখ চাষ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

স্কুলছাত্রীকে যৌন-নিপীড়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা

সরকারি সম্মানির তালিকায় অনিয়ম, জামায়াতের দুই নেতাকে অব্যাহতি

ভৈরবে সাবেক কাউন্সিলরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, ‘এই অঞ্চলের উঁচু জায়গাগুলোতে আঁখ চাষ হয়ে থাকে। কৃষকদের আঁখ চাষে আগ্রহী করতে কৃষি বিভাগ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে। বাজারে ভালো দাম পাওয়ায় আগামীতে কৃষকরা আরও বেশি করে আঁখ চাষ করবেন বলে আমরা আশা করছি।’

স্বল্প খরচে ভালো ফলন এবং বাজারে সন্তোষজনক দাম-সব মিলিয়ে আঁখ চাষে লাভের সম্ভাবনা দেখছেন ফুলবাড়ীর কৃষকরা। কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এ অঞ্চলে আঁখ চাষ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কেএম

  • আখ চাষ
  • দিনাজপুর
  • কৃষক
এ সম্পর্কিত আরও খবর
নওগাঁয় বিএনপি নেতাকে বহিষ্কৃত কৃষকদল নেতার ছুরিকাঘাত
নওগাঁয় বিএনপি নেতাকে বহিষ্কৃত কৃষকদল নেতার ছুরিকাঘাত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে কৃষক নিহত
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে কৃষক নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।