দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, রংধনুর প্রতিটি রং আলাদাভাবে সুন্দর। কিন্তু সাতটি রঙের সংমিশ্রণে যখন রংধনু তৈরি হয়, তখন তা আরও অপূর্ব সুন্দর হয়ে ওঠে। তেমনি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী মিলে একটি রংধনু জাতি গঠনের পাশাপাশি সবাই মিলে এ অঞ্চলকে সমৃদ্ধ করবে।
রোববার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি মিলনায়তনে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী প্রদান এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমেই একটি জাতি পরিপূর্ণভাবে সমৃদ্ধ হয়। প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন মানবসম্পদের উন্নয়ন হয়, অন্যদিকে নতুন উদ্যোক্তাও তৈরি হয়। নতুন উদ্যোক্তা তৈরির জন্য নিত্যনতুন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, পুলিশ সুপার মো. আব্দুর রকিব, বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (বাস্তবায়ন) জাহিদ ইকবাল প্রমুখ।
এই প্রকল্পের আওতায় গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অডিও-ভিডিও এডিটিংসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি বিষয়ে তিন পার্বত্য জেলার মোট ২০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ-পরবর্তী সনদ দেওয়া হয়।
এমএস/