দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য ও যানবাহন জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) ভোর ৪টা ১০ মিনিট ও ৪টা ৩০ মিনিটে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির বিশেষ টহলদল এবং আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে সীমান্তের প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
এমএস/