দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন কিন্তু স্থানীয় নির্বাচনে এ সুযোগ দেওয়া হবে না । দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই ।
রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লোডশেডিং নিয়ে দেশের জনগণ চরম কষ্টে আছে । আমরা তা অনুধাবন করছি । এবং চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে উত্তরনের । আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন । এর আগে কোন প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেনি । জ্বালানীতেলের যে সংকট তা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃস্ট । তারপরও বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে । অন্যদিকে বিদ্যুতের যে সমস্যা তা বিগত আওয়ামীলীগের লুটপাটের কারণে ও ইন্টেরিম সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে ।
তিনি জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতকে সরকারের সহযোগিতা করা উচিত । কল্যান রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শরীয়াহ আইন রয়েছে ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ অন্যান্যরা ।
কেএম