দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১২ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, কুল্লিয়া বাজারে অপূর্ব রায়ের বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ১৩৫ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ১০ হাজার মিটার। এ সময় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বুরাইল বিলেও অভিযান চালানো হয়। এ অভিযানে প্রায় ১২ হাজার মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। নদী ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার না করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
এমএস/