• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মানিকগঞ্জ

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পরকীয়া

মানিকগঞ্জ প্রতিনিধি
  ২২ আগস্ট ২০২৬, ১৪:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও তার দাম্পত্য কলহ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথিত সম্পর্কের বিষয়টি সামনে আসায় মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৯ আগস্ট) ভোররাতে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকার ভাড়া বাসা থেকে সেলিনার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সেলিনা আক্তার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপার এলাকার মৃত আনছার আলীর মেয়ে। তার স্বামী জাহাঙ্গীর হোসেন। ২০২২ সাল থেকে তিনি শিবালয় উপজেলার রুপসা ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, কর্মস্থলের কাছাকাছি একটি ভাড়া বাসায় থাকতেন সেলিনা। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউদ্দিনের যাতায়াতকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ছিল। একপর্যায়ে সেলিনার স্বামী ওই বাসায় দুজনকে একসঙ্গে দেখতে পান বলে স্থানীয়দের দাবি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হলে পরে স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়।

এরপর থেকে সেলিনা ও তার স্বামীর মধ্যে দাম্পত্য কলহ বেড়ে যায় বলে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন। প্রায়ই তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো বলেও দাবি করেন তারা। তবে এসব বক্তব্যের স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সফিউদ্দিন বলেন, সেলিনার বাসায় একটি ফাইল দিতে গিয়ে বৃষ্টির কারণে কিছু সময় সেখানে আটকা পড়েছিলেন তিনি। এ সময় সেলিনার স্বামী ও স্থানীয়রা বিষয়টি ভুল বুঝেছিলেন। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসাও হয়। সেলিনার সঙ্গে কোনো অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক শিক্ষক দাবি করেন, প্রধান শিক্ষক ও সেলিনার সম্পর্ক নিয়ে বিদ্যালয়ের অনেকেই অবগত ছিলেন। তবে ওই দাবির পক্ষে স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার বলেন, সেলিনার স্বামী বা পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু

তিনি বলেন, কথিত সম্পর্ক এবং সেটিকে কেন্দ্র করে পারিবারিক কলহের বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই সেলিনা আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

যে আই

  • মরদেহ
এ সম্পর্কিত আরও খবর
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের সম্পর্কে যা জানালো মন্ত্রণালয়
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের সম্পর্কে যা জানালো মন্ত্রণালয়
নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার
কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে
কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।