দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামে এক ব্যক্তি। এতে গুরুতর আহত হয়েছেন বাবা ও ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী শহরের আরশিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।
আহত আল আমিন শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হাসেম মিয়ার ছেলে। তিনি পেশায় অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ করতেন। তার ছেলে আরিয়ানের বয়স সাড়ে চার বছর।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে কিছুদিন আগে তার স্ত্রী রুমি বেগম তাকে ছেড়ে চলে যান। যাওয়ার সময় সন্তান আরিয়ানকে আল আমিনের কাছে রেখে যান তিনি।
এরপর স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনার জন্য আল আমিন পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন এবং স্ত্রীকে ফিরে আসার অনুরোধ জানাতেন। সম্প্রতি রুমি আবার সংসারে ফেরার আশ্বাস দিয়েছিলেন বলে স্বজনদের ভাষ্য। সেই আশায় ছিলেন আল আমিন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত স্ত্রী ফিরে না আসায় হতাশ হয়ে পড়েন তিনি।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আরশিনগর এলাকা অতিক্রম করার সময় শিশুসন্তান আরিয়ানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দেন আল আমিন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকায় পাঠানো হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনির হোসেন বলেন, বাবা ও ছেলের দুজনের অবস্থাই গুরুতর। তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে বাবা-ছেলে আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
যে আই