দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মনোহরদীতে ১৫ বছর বয়সী এক নবম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লাখপুর পূর্বপাড়া এলাকায় এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে এমন খবর পেয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে সেখানে অভিযান চালায় প্রশাসনের একটি দল। ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজনের সত্যতা পেয়ে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করা হয়।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। পরে কিশোরীর পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এতে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
অভিযানের সময় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সদস্য ও মনোহরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়েছে। মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
যে আই