দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ঝালকাঠিতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)।
জেলা তথ্য অফিসের সহযোগিতায় সংগঠনটির ‘ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম’-এর আওতায় বুধবার (১৯ আগস্ট) জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজেল মাদ্রাসায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, শ্রেণিকক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতন করা হয়। পরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চালান ইয়াসের সদস্যরা।
ইয়াসের সভাপতি মো. আবির হোসেন রানা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু একদিনের পরিচ্ছন্নতা অভিযানের বিষয় নয়। প্রতিদিনের অভ্যাস হিসেবে নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। শিক্ষার্থীরা এ বার্তা পরিবার ও প্রতিবেশীদের কাছে পৌঁছে দিলে সম্মিলিতভাবে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
এর আগে গত ২ আগস্ট একই কর্মসূচির আওতায় ঝালকাঠির তিনটি প্রাথমিক বিদ্যালয় ও একটি আবাসন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে ইয়াস। এতে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
সংগঠনটি জানিয়েছে, ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
যে আই