দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের দুই দিন পর গীতারাণী কবিরাজ (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ভোপাড়া ইউনিয়নের বলরামচক (চকবাঁকা) গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গীতারাণী কবিরাজ ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী। সোমবার পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বের পর তিনি নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার সকালে স্থানীয়রা বাড়ির কাছের একটি পরিত্যক্ত ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজের দিনই গীতারাণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পারিবারিক দ্বন্দ্ব বা ঋণের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
যে আই