দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে সাপের কামড়ে বিলকিস আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত বিলকিস আক্তার নুরপুর গ্রামের বেবি মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিলকিস আক্তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি সাপ তাঁর কানে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক দেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি; বরং ক্রমেই অবনতি হতে থাকে।
পরে তাঁকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।
পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিলকিস আক্তারের মৃত্যু হয়।
এমএস/