দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) গাছপালা ও ফসল নষ্ট করার অভিযোগে দুটি ছাগলকে পা বেঁধে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য, মৈশানী গ্রামের হালিম হাওলাদারের দুটি ছাগল প্রায়ই পাশের বাড়ির কৃষক সুনীল হালদারের জমিতে ঢুকে গাছপালা ও ফসল নষ্ট করত। এতে ক্ষুব্ধ হয়ে সুনীল ছাগল দুটি ধরে পা বেঁধে পানিতে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা পাশের একটি ডোবা থেকে ছাগল দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ছাগলের মালিক হালিম হাওলাদার বলেন, ভুলক্রমে ছাগল দুটি সুনীল হালদারের ফসলি জমিতে চলে যায়। পরে ছাগল খুঁজতে গিয়ে জমির পাশের ডোবায় পা বাঁধা অবস্থায় ছাগল দুটিকে ভাসতে দেখেন। তার দাবি, সুনীল হালদারই ছাগল দুটি হত্যা করেছেন। এর আগেও তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলেও অভিযোগ করেন হালিম। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
তবে ছাগল হত্যার অভিযোগ অস্বীকার করেছেন সুনীল হালদার। তিনি বলেন, ছাগল দুটি প্রায়ই তার জমিতে গিয়ে ফসল নষ্ট করত। তিনি কখনো ছাগল দুটিকে আঘাত করেননি। বরং ছাগলের মালিককে ছাগলগুলো বেঁধে লালন-পালন করার পরামর্শ দিয়েছিলেন। পারিবারিক সম্পর্ক ভালো না থাকায় তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল গাজী বলেন, বিষয়টি শুনে তিনি মর্মাহত হয়েছেন। এভাবে দুটি প্রাণীকে নির্দয়ভাবে হত্যা করা হয়ে থাকলে এর সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তি হওয়া উচিত।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই