দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈরী আবহাওয়া ও মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। পরে অন্য মাছ ধরার ট্রলারের জেলেদের সহায়তায় নিখোঁজ তিনজনসহ ট্রলারে থাকা ১০ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের জেলেদের বহনকারী ট্রলারটি বঙ্গোপসাগরের হাইরের কাছাকাছি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারটির মালিক সোহেল মীর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকা থেকে ১০ জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। সোমবার আবহাওয়া খারাপ হয়ে গেলে ঘাটের দিকে ফেরার পথে হাইরের মাঝামাঝি এলাকায় ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারের তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।
এ সময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাতজনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করেন। পরে নিখোঁজ তিনজনের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ওই তিনজনকেও জীবিত উদ্ধার করেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, মেহদি (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৫), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো. মজনু (৩৮), মো. সাকিল (৩৫), আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫) ও মো. মনির (৩৬)।
দুর্ঘটনায় ট্রলারে থাকা ১০ জেলেই জীবিত উদ্ধার হয়েছেন। ডুবে যাওয়া ট্রলারটি অন্য একটি ট্রলারের সহায়তায় ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
যে আই