দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার লালমোহনে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১৬ আগস্ট) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালমোহন থানাধীন ধলীগৌর নগর নতুন সুইচগেট সংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজারসহ চারজনকে আটক করা হয়। পরে লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—পিরোজপুর সদর উপজেলার সংকরপাশা গ্রামের রাজিব, ভোলার দোলারহাট এলাকার আব্দুল খালেক, লালমোহনের ধলীগৌর নগর এলাকার আকবর এবং বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের রাজু।
পরে মুচলেকা নিয়ে তাদের ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতি থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএস/