দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের এসএসসি পরীক্ষায় মহালছড়ি উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী টুম্পা চাকমাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। উচ্চশিক্ষার পথ সুগম করতে তাঁকে এইচএসসি পর্যন্ত পড়াশোনার শিক্ষা সামগ্রী ও ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া মহালছড়ি জোনের আওতাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জনকারী ১০ শিক্ষার্থী এবং শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করেন।
মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ কৃতী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাদকদ্রব্য ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা মেনে চলতে হবে। শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হতে হবে।
এমএস/