দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০ জন অসহায় রোগীর মধ্যে ৫ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোগীদের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বাসার, রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জটিল রোগে আক্রান্ত ১০ জন দুস্থ ও অসহায় রোগীকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার এককালীন চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা ব্যয়ে সহায়তা করতে সরকারিভাবে এ অর্থ প্রদান করা হয়েছে।
সহায়তার চেক পেয়ে রোগী ও স্বজনরা জানান, চিকিৎসার ব্যয় মেটাতে এ অর্থ তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
এমএস/