দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাল্টা গুলিতে এক অস্ত্রধারীও আহত হন। পরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের সময় ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এসময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক কারবারি পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাদের সরকারি পিস্তল থেকে আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিম উরুতে গুলিবিদ্ধ হন। গোলাগুলির সময় পড়ে গিয়ে আহত হস তিন পুলিশ সদস্য। ঘটনার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন সহ দুই অস্ত্রধারীকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা থানার ওসি মাহবুবুর আলম জানান, অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায় তবে গুলি পুলিশের গায়ে কোন লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান সহ আইনী কার্যক্রম অব্যাহত রয়েছে।
কেএম