দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল ইসলাম (৫২) ও সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। ট্রাকটি অটোরিকশাটিকে কিছু দূর ছেঁচড়ে নিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা জহুরুল ইসলাম ও আব্দুল জলিল ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএস/